ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে আজ সন্ধায় গিলাতলা দক্ষিনপাড়া সাখাওয়াৎ মেমোরিয়োল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৬ নং ওয়ার্ড বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত ও গুরুতর অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ খলিলুর রহমান এর সভাপতিত্বে ও খানজাহান আলী থানা বিএনপির সদস্য সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম। আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা,আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন। মোল্ল্যা লোকমান হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সদস্য সেলিম আহম্মেদ, রফিকুল ইসলাম মাষ্টার, নাসিরউদ্দীন, ৬ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহাজামাল মোল্ল্যা, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুম বিল্লাহ । সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, মোঃ মহাসিন শেখ, মোঃ ওয়াসিম মোল্ল্যা।