বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

কা ক লি ভ ট্টা চা র্য্য মৈ ত্র

  • মধ্যবিত্তের ইতিকথা
  • ২০২৫-০২-২৬ ০০:৫২:০৯

আমরা ফিটফাট থাকি ঝরঝরে থাকি
দেখে মনে হয় বিত্তবান
চিত্ত থাকে উজ্জ্বল আর সূর্যের মতো স্বচ্ছল
তবু গভীরে গভীরে ম্রিয়মান
খাই ডাল আর ডাঁটা চচ্চড়ি দিয়ে, মাছের মাথায়
মৎস ভোজ
মাসের শেষে হাত ফাঁকা হয়,
.....বইয়ের ভাঁজে টাকার খোঁজ
এমনি করেই দিন কেটে যায় তুলসী গাছের পাতা শুকায়
সকাল বিকেল জল ঢালি আর মন্ত্র পড়ি; প্রাণের আশায়
এমনি করেই--- 
এমনি করেই দিন কেটে যায় রাত পেরিয়ে ভোর আসে
তুলসী গাছে জল ঢেলে যাই আহ্লাদে আর ভালবেসে 
তবুও--- 
তবুও ফিটফাট থাকি ঝরঝরে থাকি উজ্জ্বল থাকে চিত্ত
......দেখে মনে হয় বিত্তবান


এ জাতীয় আরো খবর