ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ থানা পুলিশ ফুলতলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার জেলহাজতে প্রেরণ করে। গ্রেফতারকৃতরা হলো গাড়াখোলা গ্রামের নারায়ণ দাসের পুত্র বাপ্পী দাস, শ্যামল দাসের পুত্র আকাশ দাস, আলকা গ্রামের হাকিম মল্লিকের পুত্র সাঈদ মল্লিক, দামোদর গ্রামের নজরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম, দামোদর হাজরা পাড়ার মনছেব হাজরার পুত্র খোকন হাজরা। থানার এস আই শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীরা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।