রবিবার, আগস্ট ১৬, ২০২৬

রংপুরে নিসচা এর জেলা আহ্বায়ক কমিটি গঠন

  • হাসান ফেরদৌস রাসেল
  • ২০২৩-০৮-০১ ০৩:০৯:৪১

নিরাপদ সড়ক চাই(নিসচা) রংপুর জেলা শাখার (২০২৪-২০২৫) দ্বি-বার্ষিক নবগঠিত কমিটিতে হাসান ফেরদৌস রাসেল আহ্বায়ক ও কামরুল ইমাম সদস্য সচিব। 
নিরাপদ সড়ক চাই (নিসচা)’র রংপুর জেলা শাখার কমিটিকে অনুমোদন দেয়া হয়েছে। গত ০৮ই জুলাই নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ কমিটি অনুমোদন করেন এবং ৩১শে জুলাই সোমবার বিকেলে আশরতপুর চকবাজার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কমিটির সকলের উপস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণের মাধ্যমে এ কমিটি রংপুরে স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করার ঘোষণা দেয়। 
০৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা ও ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদের কমিটির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব লিটন এরশাদ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন। এ কমিটিতে রংপুর জেলা আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন হাসান ফেরদৌস রাসেল এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন কামরুল ইমাম। কমিটির অন্যান্য পদে আছেন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোকছেদুল আলম পান্না , মোঃ আসাদুজ্জামান লিটন সহ ১৩ জন পুরুষ সদস্য ও ৪ জন মহিলা সদস্য।
নিরাপদ সড়ক চাই একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। ১৯৯৩ সালের ২২ শে অক্টোবর প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের শোকার্ত মৃত্যুবরণের পরে ১৯৯৩ সালের ১লা ডিসেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়, পরে বাংলাদেশ সহ বিশ্ব মন্ডলে স্বেচ্ছাসেবী একটি সংগঠন হিসাবে পরিচিতি লাভ করে। বর্তমানে দেশে ও দেশের বাইরে এই কমিটির কার্যক্রম বিদ্যমান। 
রংপুর নিসচা আহ্বায়ক হাসান ফেরদৌস রাসেল জানান, নিরাপদ সড়ক চাই নিসচার গঠনতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া, সেন্ট্রাল কমিটির নির্দেশনা ও সংগঠনের উপদেষ্ঠাদের সঙ্গে মতবিনিময় করে এই কমিটি পরবর্তীতে ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 
 

 


এ জাতীয় আরো খবর