খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে দিঘলিয়া থানা এলাকা হতে ০১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ০২ জন গ্রেফতার
- শেখ বদর উদ্দিন
-
২০২৩-০৭-৩১ ১৫:১২:০০
- Print
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুর রহমান পিপিএম-সেবা স্যারের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ জনাব মোঃ নিজাম উদ্দীন মোল্যা স্যারের নেতৃত্বে এসআই (নিঃ) সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ দিঘলিয়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গত ৩০/০৭/২০২৩ তারিখ রাত্র ১১.০৫ ঘটিকার সময় দিঘলিয়া থানাধীন সেনহাটি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্টার ২ নং গেট বাজারের জনৈক লিপুর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ শাহিদুল মোল্যা (৪৫), পিতা- মৃত ধলা মোল্যা, সাং-হাজিগ্রাম, ২। মোঃ ইদ্রিস মোল্যা (৬৭), পিতা- মৃত সুলতান মোল্যা, সাং-চন্দনীমহল, উভয় থানা-দিঘলিয়া, জেলা-খুলনাদ্বয়কে ধৃত করেন। ধৃত আসামীদ্বয়ের হেফাজত হতে সর্বমোট ০১(এক) কেজি ২০০ (দুইশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্বার করেন। এ সংক্রান্তে এসআই/ সৌরভ কুমার দাস বাদী হয়ে দিঘলিয়া থানায় এজাহার দায়ের করেন। উল্লেখ্য যে, আসামী শাহিদুল মোল্যা এর নামে মাদক আইনে মামলা রয়েছে।