রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ গরুবোঝাই ভটভটি উল্টে গরু ব্যবসায়ী নিহত,আহত ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০২-২১ ২০:০৬:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়  ১২টি গরু বোঝাই একটি ভটভটি নির্মাণাধীন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের আমগাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে ভটভটিতে থাকা গরু ব্যবসায়ী হাবিবুর রহমান(৩৮)  ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের  বিনোদনগর গ্রামের বেলাল উদ্দিনের ছেলে। একই ঘটনায় আহত হয়েছেন একই ভটভটিতে থাকা শিবগঞ্জের আড়গাড়াহাট ধুমিপাড়া গ্রামের এনামুল হকের ছেলে সাকিব (২০) ও  একই গ্রামের আখতারুল  ইসলামের ছেলে মোস্তাকিম (১০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ভটভটি উল্টে ৩টি গরু গুরুতর আহত হলে সেগুলি তৎক্ষনাৎ জবাই করা হয়।  আহত অন্য গরুগুলো চিকিৎসার জন্য পশু হাসপাতালে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার(২১ ফেব্রæয়ারী) বিকাল ৩টার দিকে জেলার ভোলাহাট উপজেলার দিক থেকে গরু সংগ্রহ করতে করতে ভোলাহাট থেকে শিবগঞ্জগামী(কানসাট) আঞ্চলিক সড়কে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর ফতেপুর এলাকায় সড়কে নিয়ন্ত্রণ হারায় ভটভটিটি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। 


এ জাতীয় আরো খবর