রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলতলা ইউএনওর শ্রদ্ধাঞ্জলি

  • শামসুল আলম
  • ২০২৫-০২-২১ ০০:৫৫:৪২

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহারে উপজেলা পরিষদের শহীদ মিনার বেদীতে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্প স্তবক অর্পণ করেন ইউএনও তাসনীম জাহান, এসিল্যান্ড পাপিয়া সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইয়াসমিন আরা, কৃষিবিদ রাজিয়া সুলতানা, প্রকৌশলী ইয়াসিন আরাফাত, ওসি মনিরুজ্জামান খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার তৌহিদুর রহমান, নির্বাচন অফিসার রোকনুজ্জামান খান, বীজ কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজসেবা অফিসার মোঃ শাহিন আলম, বিআরডিবি অফিসার তরিকুল হোসেন, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, বিদ্যুৎ অফিসের উপসহকারী প্রকৌশলী আল মামুন, সোনালী ব্যাংক কর্মকর্তা সুমন নাগ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শহীদ মিনার বেদীতে দাঁড়িয়ে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 


এ জাতীয় আরো খবর