শনিবার, মে ৩০, ২০২৬

বোমা হামলায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার অন্তত ৪০ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক:
  • ২০২৩-০৭-৩০ ১৩:২৫:১৭

রোববার (৩০শে জুলাই) পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার রাজনৈতিক দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউই-এফ) সম্মেলনে বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও অন্তত দুই শতাধিক লোক। খাইবার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগের সম্মেলনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান এ হামলায় প্রাণ হারিয়েছেন। এছাড়া অন্তত ২০০ জন আহত হয়েছেন। তাদের পেশোয়ার এবং তিমারগেরার হাসপাতালে নেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ।
দলটির জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ জানিয়েছেন, এ সম্মেলনে তারও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে যেতে পারেননি। 
পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজল (জেইউই-এফ)।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বিস্ফোরণের নিন্দা করেছেন এবং শোকাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি হামলার সাথে জড়িতদের খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন। 


এ জাতীয় আরো খবর