বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চৌগাছায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সভা

  • চৌগাছা (যশোর) প্রধিনিধিঃ
  • ২০২৫-০২-১৮ ১৮:০৩:৪৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে যশোরের চৌগাছায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, প্রেসক্লাবের চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। এছাড়াও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হবিবর রহমান হবি, নুরুল কদর ও মোমিনুর রহমান সভায় বক্তব্য রাখেন। 
সভায় আসন্ন ২১ ফেব্রুয়ারী যথাযোগ্য মর্যাদায় পালন ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দিবসটি উদযাপনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এসময় স্কুল-কলেজের শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


এ জাতীয় আরো খবর