বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান,সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০২-১৭ ২৩:৪২:০৬

মহেশখালী কক্সবাজার ১৭ ফেব্রুয়ারী ২০২৫ 
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে হোয়ানক ইউনিয়ন মোহরাকাটা এলাকার ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক  আসামী আবুল কালামকে গ্রেপ্তার করেছে। 
মহেশখালী থানা সূত্রে জানা যায় -অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম,এসআই মুজিবুর রহমান,এসআই জীবন দেব,সঙ্গীয় ফোর্সসহ ১৬ ফেব্রুয়ারী গভীর রাতে মহেশখালী থানাধীন মোহরাকাটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময় দ্রুত বিচার নং-০৮/১৭ মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা এলাকার মৃত ছায়ফুর মুল্লুক এর পুত্র আবুল কালাম(৪৫)কে গ্রেপ্তার করা হয়েছে। 
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)কাইছার হামিদ বলেন- দ্রুত বিচার নং-০৮/১৭ মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত আসামী আবুল কালাম(৪৫)কে গ্রেপ্তার করে  মহেশখালী বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর