বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

জামায়াতে ইসলামীর চরপার্বতী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৫-০২-১৪ ২১:৫০:০০

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২ নং চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাট বাজারে ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টার সময় চৌধুরীহাট বাজারে চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ও চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন।
চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা সামসুল আরেফিনের সঞ্চালনায় জামায়াতে ইসলামীর দারস পেশ করেন মাওলানা ফয়েজ উল্যাহ,।
বক্তব্য রাখেন চরপার্বতী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী কারী নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা আরাফাত হোসেন প্রমূখ। 

 


এ জাতীয় আরো খবর