মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ৩ শ’ ৮ জনকে গ্রেফতার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০২-০৯ ২৩:৩৮:৫৩

আজ রোববার দুপুর পর্যন্ত সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’সহ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ৩ শ’ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার থেকে শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। 
পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বাসসকে রোববার সন্ধ্যায় এ তথ্য জানান। 
তিনি জানান, গতকাল শনিবার  রাত থেকে আজ দুপুর পর্যন্ত ১ হাজার ৩০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 
উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে শনিবার থেকে গাজীপুরসহ সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।


এ জাতীয় আরো খবর