শনিবার, জুন ২৭, ২০২৬

ফুলতলায় সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০২-০৭ ২১:৩৯:৩৯

 ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলায়  ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের নিয়ে  মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের একসাথে হওয়ার পর এক আনন্দ মূখর পরিবেশের অবতারণ হয়ে উঠে সমগ্র মাঠ প্রাঙ্গন।দিনটিকে স্বরণীয় করে রাখতে আয়োজন করা হয় দিনব্যাপী চেয়ার সেটিং, ফুটবল প্রীতি ম্যাচ,বেলুন ফাটানোসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।শুক্রবার সকাল ১০ টায় ফুলতলা মোজাম মহলদার ( এম এম) কলেজ মাঠ প্রাঙ্গনে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলুন উড়িয়ে মিলনমেলার উদ্বোধন করা হয়। মিলনমেলা পরিচালনা কমিটির আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা মাহাবুব আলম দীপকের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা মোঃ আনিসুর রহমানের পরিচালনায় মিলনমেলার  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক ছাত্রদল নেতা ও খুলনা জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খুলনা জেলা  বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এস এ রহমান বাবুল, ফুলতলা থানা বিএনপির আহবায়ক  শেখ আবুল বাশার , ফুলতলা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম সরদার, সদস্য সচিব  মনির হাসান টিটো, দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি  কাজী মিজানুর রহমান,  বিএনপি নেতা মিনা মুরাদ হোসেন। এছাড়াও সাবেক ছাত্রদল নেতা  কাজী মোস্তফা জামান, কামরুজ্জামান খান, সোয়েব উদ্দিন মিন্টু,অনুপম মিত্র,জাহিদ জমাদ্দার,হালিম বিশ্বাস, কাজী সাজ্জাদসহ ১৯৮৪ থেকে ১৯৯২ সালের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ মিলনমেলায় উপস্থিত ছিলেন ।এসময় নেতৃবৃন্দরা নিজেদের ঐক্যবদ্ধ রাখতে আরো ধৈর্যশীলতা, জনগনের আস্থা অর্জনের পাশাপাশি  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হওয়ার পরামর্শ দেন। সর্বশেষ প্রীতি ভোজে ও লটারি কুপন ড্র এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। 

 


এ জাতীয় আরো খবর