ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এ্যাডঃ শফিকুল আলম মনা বলেছেন, গত ১৫ বছরে মানুষের মৌলিক অধিকার ছিল না। পার্শ্ববর্তী দেশের কুপরামর্শে কৃষকদের নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে বাংলাদেশেকে কৃষিহীন দেশ হিসেবে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে।আজ বিকেলে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ইর্ষ্টানগেট বাসষ্টান্ড চত্বরে প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এ সময় তিনি আরও বলেন, গত ১৫ বছরে মাঝপথের চাঁদাগুলো আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে।তিনি বলেন, কৃষকদের প্রয়োজনে রাষ্ট্র ভর্তুকি দিয়ে তাদের পাশে দাঁড়ায়, যাতে কৃষক বেঁচে থাকে, দেশ বেঁচে থাকে, দেশের মানুষ যাতে বেঁচে থাকে। আর সেই ভর্তুকি প্রয়োজন অনুযায়ী বন্টনের দায়িত্ব হচ্ছে সরকারের। যা জনগণের ভোটে নির্বাচিত সরকারই দিতে পারবে।তিনি আরো বলেন, গত ১৫ বছরে কেউ ভোট দিতে পারেননি, যারা কৃষক ও জনগণের ভোট পায়নি বা নেয়নি তারা তো কৃষক বা জনগণের প্রয়োজনে কাজ করবে না। আর তাই তারাও কোন কাজ করেনি, যেহেতু দেশের মানুষের ভোটে তারা হয়নি সেই কারণে দেশের মানুষের জন্য তাদের কিছু আসে যায় না।তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব গত ১৫ বছর ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছেন। তিনি একবারও বলেননি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার পরে আপনাদের ধানের শীষে কিংবা তারেক রহমানকে ভোট দিতে হবে এমনটা বলেননি। তিনি বলেছেন- আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো আপনারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন।তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে এটা বাস্তবায়ন করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবেন। অনুরোধ তারেক রহমান সাহেব যাকে ধানের শীষের প্রতিনিধি হিসেবে পাঠাবেন তাদের পক্ষে কাজ করলে এ দেশ শহীদ জিয়াউর রহমানের সপ্নের বাংলাদেশে পরিণত হবে। এ দেশে কৃষকদের মর্যাদা বৃদ্ধি পাবে, তারা কখনো অবহেলার পাত্র না। অনুষ্ঠানের প্রধান বক্তা খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন , কৃষকদের অবহেলিত করেছে আওয়ামী লীগ আর কৃষকদের সম্মানিত করেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।যে দেশে কৃষকদের সম্মান থাকে না, সে দেশ কোনোদিন মর্যাদাসম্পন্ন রাষ্ট্রে পরিণত হতে পারে না। কৃষকদের উন্নয়নের জন্য, ছাত্র-শিক্ষকদের উন্নয়নের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশেকে পৃথিবীর অন্যতম সেরা মানসম্মত রাষ্ট্রে পরিণত করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। আর আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া অসুস্থ, তিনি দেশের বাইরে গেছেন তার জন্য দোয়া করবেন।তিনি বলেন, আমাদের নেত্রী অনেক সুখে শান্তিতে থাকতে পারতেন যদি দেশের গণতন্ত্রের কথা চিন্তা না করে দেশের বাহিরে চলে যেতেন। এ আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করতে, এ আওয়ামী লীগ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ সে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ঘষেটি বেগম বাংলাদেশ ছেড়ে পালিয়েছে। এ খুনি হাসিনা এবং তার প্রেতাত্মারা আর যেন কোনোদিন আমাদের এভাবে শোষণ করতে না পারে সেজন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। খানজাহান আলী থানা কৃষকদলের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম টগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্লা কবির হোসেন। খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। খুলনা মহানগর কৃষকদলের সদস্য সচিব শেখ আদনান ইসলাম। খানজাহান আলী থানা বিএনপির সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস। ফুলতলা উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার। খুলনা জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এবাদুল হক রুবায়েত। খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন খোকা, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন বুদ্দি, বিল্লাল হোসেন, শিরিনা আক্তার,মলি চৌধুরী, রেশমী সুলতানা, ইলিয়াস সরদার, মাসুম বিল্লাহ , হাবিবুর রহমান বিপ্লব, থানজাহান আলী থানা কৃষক দলের সদস্য সচিব শামীম শেখ, খুলনা মহানগর কৃষক দলের সদস্য কামরুজ্জামান আলী, আব্দুর রহিম, মনজুরুল ইসলাম, শেখ মনিরুজ্জামান রিংকু, জিয়াউল ইসলাম হিট্টু, শরীফ ওবায়দুর রহমান চয়ন, ইসমাইল হোসেন প্রমুখ।