বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিরোমনি কেন্দীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২৭ ফেব্রুয়ারী

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০১-২৯ ২৩:৪৭:৫৭

ফুলবাড়ীগেট প্রতিনিধি  ঃ শিরোমনি কেন্দীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর গত ২৬ জানুয়ারী সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক আগামি ২৭ ফেব্রুয়ারী নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুন্সি মঈনুল ইসলাম। শিরোমনি কেন্দীয় পণ্যাগার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও মহাসেন জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক গোলাম রসুল খান এবং বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক । 

 


এ জাতীয় আরো খবর