বুধবার, আগস্ট ২৬, ২০২৬

গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস'র কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৫-০১-২৯ ২৩:১১:০৭

বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার কাউন্সিল ও নির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।গতকাল বুধবার বেলা সাড়ে ১১ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা এডহক কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।এডহক কমিটির সদস্য স্কাউটার মো. ওয়াহিদুজ্জামানের সঞ্চালনায় স্কাউটার আখতার হোসেনের তেলাওয়াত ও স্কাউটার আদরী রানী দাসের গীতা পাঠের মাধ্যমে সূচিত উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম রব্বানী মজুমদার। স্কাউট ব্যক্তিত্বের বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সাবেক আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মোঃ আব্দুল আজিজ এলটি। বক্তব্য রাখেন উপজেলা এডহক কমিটির সদস্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, জেলা স্কাউটস প্রতিনিধি, জেলা এডহক কমিটির মোহাম্মদ আব্দুল্লাহ এএল টি। 
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সরাসরি তিনজন সহ-সভাপতিসহ অন্যান্য পদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে (পদাধিকার বলে) উপজেলা নির্বাহী অফিসার, সহসভাপতি পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (পদাধিকার বলে), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (পদাধিকার বলে) এছাড়া যে তিনজন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন অধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মাওলানা মোহাম্মদ এনামুল হক ও  সোহেল আহমদ। কমিশনার পদে (সুপারিশকৃত)রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো. মহীউদ্দিন জাকারিয়া চৌধুরী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন স্কাউটার মোহাম্মদ খসরু মিয়া,সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্কাউটার ছলমান আমার চৌধুরী, যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন স্কাউটার মোহাম্মদ আব্দুল কুদ্দুছ,সদস্য (স্কাউট শাখা থেকে) মাওলানা মোহাম্মদ জাকির হুসেইন ও মো. মারুফ উদ্দিন, (কাব শাখা থেকে) সেলিনা খানম ও সুবোধ চন্দ্র দাস নির্বাচিত হয়েছেন।

 


এ জাতীয় আরো খবর