সাতক্ষীরা : সাতক্ষীরায় কমিটি গঠনের লক্ষ্যে বস্ত্র ব্যবসায়ী সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২২ জানুয়ারী) বিকাল ৪ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জি এম সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোঃ গোলাম রসুল, মিল্টন, মোঃ আনছার, মোঃ বাবর আলী, মোঃ রবিউল ইসলাম, ইসতিয়াক আহম্মেদ।
এসময় বক্তারা আগামীতে সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে যাতে কার্যকরী একটি উপহার দেওয়া যায় সে বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ আঃ গফুর, মোঃ তালেব, মোঃ তরিকুর, মোঃ সাহেব নিপুন, মোঃ জিয়া, মোঃ শহিদ, মোঃ মিঠু, মোঃ আমিরুল ইসলাম, মোঃ হামিদ, মোঃ শাহিন, মোঃ ময়না, মোঃ মাসুদ রানা, মোঃ মুনজুর, মোঃ আনারুল ইসলাম প্রমুখ।