চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাছ চাষ ও ডায়াগনষ্টিক সেন্টার করার জন্য বিনিয়োগের নামে এনজিও পদ্ধতিতে চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী,নওগাঁ ও নাটোর জেলার বহু গ্রাহকের নিকট থেকে অন্তত: ৬ কোটি টাকা প্রতারণার মাধমে হাতিয়ে নেয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গ্রাহকদের হাতে আটক রোকনুজ্জামান (৪৫) নামে এক ব্যাক্তিকে উদ্ধার করে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার দুটি ওয়ারেন্টে ওই থানায় হস্তান্তর করা হয়েছে। রোকনুজ্জামান রাজশাহী মহানগরের পদ্মা আবাসিক এলাকার মৃত নূর হোসেনের ছেলে। বুধবার (২২জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে ৯৯৯ এ খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের গাবতলা মোড় এলাকার একটি বাড়ি থেকে রোকনুজ্জামানকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ। বিকাল ৫টার দিকে তাকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এর আগে সদর থানায় রোকনুজ্জামানের নিকট পাওনাদার ২৫/৩০ গ্রাহক ভীড় করে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, রোকনুজ্জামানের বিরুদ্ধে চার জেলায় প্রতারণার অনেক অভিযোগ ও মামলা রয়েছে। সকালে তিনি আটকবস্থা থেকে সূযোগ পেয়ে পাশের বাড়ির বিশ^বিদ্যালয় পড়–য়া দুই ছাত্রীকে জানান যে,গত ১৯ জানুয়ারী তাকে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে অপরহণ করে এনে হাত বেধে রাখা হয়েছে। ছাত্রীরা তখন পুলিশে খবর দেন। ওই ব্যাক্তি বর্তমানে রাজশাহী ছেড়ে দিয়ে ঢাকায় বসবাস করেন। এদিকে ঢাকায় তিনি নিখোঁজ হয়েছেন মর্মে তার ছোটভাই রওশনুজ্জামান ঢাকা মহানগরের ভাটারা থানায় গত ১৯ জানুয়ারী নিখোঁজ জিডি করেন।