বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

মির্জাপুরে নৌকা ডুবিতে শিশুসহ ২ জনের মৃত্যু

  • শিলা আক্তার
  • ২০২৩-০৭-২৮ ০১:৩৩:৩২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ডুবিতে শিশুসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া বিলে  এই দর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরের বড় ভাই উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০), বরের ভাতিজী একই গ্রামের কহিনুরের শিশু কন্যা ¯েœহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)।
তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা সন্ধায় এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, বৃহস্পতিবার ছিলো তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপার সাথে মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে টুটুল চৌধরীর বিয়ের দিন। দুপুরে মাইক্রোবাস যোগে বরযাত্রী কনের বাড়িতে পৌছে। দুপুরের খাবার শেষে বিকেলে বরের বাড়ীর কয়েকজন সদস্য তরফপুর থেকে নৌকা যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সামনেই একটি বিশালাকার সাপ দেখে মহিলারা চিতকার করতে থাকলে হুরুহুরি লেগে নৌকা ডুবে যায়। এই ঘটনায় বরের বড় ভাই, চাচাতো ভাইয়ের মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়।ঘটনার পর কনেকে রেখেই বরযাত্রী বাড়ি ফিরে।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফে¯েœর স্টেশন অফিসার বেলায়েত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি জেনেছি। সন্ধা হয়ে যাওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার সকালে তারা ঘটনাস্থলে কাজ করবেন বলে তিনি জানান।
 


এ জাতীয় আরো খবর