রান্নার জন্য উনুনে হাড়ি বসিয়ে
হঠাৎ কবিতা লেখার কথা মনে হলো
রান্নার উপকরণ গুলো কে কবিতার
উপকরণ ভাবলে মন্দ কি...
আজ না হয় হাড়ি ভরে কবিতাই রাঁধি
জলন্ত চুলা হৃদয়
হাড়ি উৎস
তেল ভাবনা
মশলা কাব্য অলঙ্কার
খুন্তি মনের আবেগ
স্বরবর্ণ মাছ, ব্যাঞ্জনবর্ণ সবজি গুলো
বাকি গুলো পরিমান মতো
অতপরঃ রান্নার আয়োজন
হৃদয়ের ভাবনা গুলোকে উৎসে ঢেলে
সঙ্গে কাব্য অলঙ্কার ঢেলে
মনের আবেগ দিয়ে নেড়ে চেড়ে নেই
স্বরবর্ণ কশিয়ে প্রেমের বাটিতে তুলে রাখি
ব্যাঞ্জনবর্ণ দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে
উপরে স্বরবর্ণ গুলোকে সাজিয়ে
অনুরাগের জল ঢেলে দেই
হৃদয়ের উত্তাপে রান্না শেষ করে
ভালোবাসার থালায় কবিতা কে সাজিয়ে নেই