শনিবার, জুন ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক ও গবেষক গোলাম কবির মো. নূরুল হূদার দাফন সম্পন্ন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০১-০৮ ২২:১৭:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক,গবেষক গোলাম কবির মো. নূরুল হূদা’র দাফন সম্পন্ন হয়েছে। বুধবার(৮ জানুয়ারী) দুপুর ২টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর আজ্ইাপুর আরামবাগ পোল্লাডাঙ্গা গোরস্থানে নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁকে দাফন করা হয়। গত মঙ্গলবার(৭ জানুয়ারী) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহহি অইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী,দুই ছেলেসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৪ নং ওয়ার্ডের পোল্লাডাঙ্গা মহল্লার মৃত মওলানা হেশাম উদ্দিনের ছেলে।
মরহুমের ভাতিজা ও চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদুল হুদা বলেন, গোলাম কবির রাজশাহী কলেজ,রাজশাহী নিউ ডিগ্রী কলেজ, চাঁপাইনবাবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেন। কয়েকটি গ্রন্থের লেখক বাংলার শিক্ষক গোলাম কবির রবীন্দ্র-নজরুল গবেষক ছিলেন। সাহিত্য ও সংস্কৃতিমনা  গোলাম কবির দৈনিক কালের কন্ঠ, দৈনিক জনকন্ঠ সহ বিভিন্ন জাতীয় পত্রিকায় কলাম লেখক ছিলেন। 


এ জাতীয় আরো খবর