বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চোরাচালানে ব্যবহৃত নৌকা ও মোটরসাইকেল জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৯ ১৮:৫৪:৫৪

চাঁপাইনবাবগঞ্জের পদ্মানদী সীমান্তে বিজিবি’র হাতে চোরাচালানকৃত ১৮টি অরতীয় স্মার্টফোন সেট সহ চোরাচালানী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মানদীর মনোহরপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১৮ টি অবৈধ ও চোরচালানকৃত ভারতীয় স্মার্টফোনসেটসহ  মুক্তার হোসেন(২৪) নামে এক যুবক আটক  হয়েছে।  অভিযানে জব্দ হয়েছে চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা ও একটি মোটরস্ইাকেল। আটক মুক্তার শিবগঞ্জের হাসানপুর পাঁচকাঠা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
রবিবার(২৯ ডিসেম্বর) বিকাল চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের পদ্মানদী সীমান্তবর্তী বোগলাউড়ি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টহলদল সন্দেহজনক গতিবিধির এক ব্যাক্তিকে নৌকা হতে একটি ব্যাগ হাতে নামার পর জিজ্ঞাসবাদ করে। পরে তার ব্যাগ তল্লামী করে ১৮টি ভারতীয় স্মার্টফোনসেট জব্দ হয়। অভিযানে ওই চোরাচালানে ব্যবহৃত একটি নৌকা ও একটি মোটরসাইকেল জব্দ হয়।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় জব্দ ম্লামালসহ আটককৃতকে শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যহত রয়েছে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর