মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

ফ কি র ই লি য়া স

  • মঙ্গলজলের গান
  • ২০২৪-১২-২৮ ২০:৩০:৫৮

ভেতরে শূন্যতা নিয়ে দোলে উঠে নদী। জোয়ার নেই,
তবু মুগ্ধ কোলাহলে কাছে টানে রাতের বিনয়, যারা
দূরে দাঁড়িয়ে দেখছিল - তারাও হাতিতালি দেয়।
আহা সভ্যতা! আহা নগ্নতার ভোর, তুমি কী দেখাচ্ছ
আদিমতার ছায়া!

ভাবতে ভাবতে ক্রমশ জেগে উঠে 
রোদের দক্ষিণা,
মানুষের প্রতি হাত বাড়িয়ে দিতে দিতে 
বলে- যে জীবন কাটাও তুমি 
চুমু ও চিতায়, তার বাইরেও সময়ের 
মঙ্গলজলে বাজে যে গান-
একটিবার করে দেখো তার সাথে ভাবের আদান।


এ জাতীয় আরো খবর