বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র হাতে ১৩০০ ভারতীয় ইয়াবা সহ আটক ২

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-২৬ ২১:১৪:৩৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে এক হাজার তিনশত পিস ভারতীয় ইয়াবা সহ দু’জন আটক হয়েছে। আটকরা হল শিবগঞ্জের বাবুপুর কাঁটাপাড়া গ্রামের মো.ইসমাইলের ছেলে মো. জিফরুল(৫০) ও গমেরচর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মো জাহাঙ্গীর(৪০)।
বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে(২৬ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর বিওপি’র একটি বিশেষ টহলদল দুর্লভপুর ইউনিয়নের সীমান্তবর্তী চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে টহলদল সন্দেহজনক গতিবিধির দুই ব্যাক্তিকে একটি ব্যাগ হাতে আসতে দেখে থামার সংকেত দেয়। কিন্তু তারা ঘন কুয়াশার সূযোগে পালিয়ে যাবার চেষ্টা করলে টহলদল ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের ব্যাগ তল্লাশীতে ১ হাজার ৩ শত পিস ভারতীয় ইয়াবা পাওয়া যায়।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনির-উজ-জামান বলেন, এ ঘটনায় জব্দ মাদকসহ আটকদের শিবগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে বিজিবির কড়া নজরদারি অব্যহত রয়েছে বলেও জানান তিনি।


এ জাতীয় আরো খবর