বরগুনা প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগী উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে নতুন জাতের বীজ ধান বিতরণ করা হয়েছে। ( ২৪ ডিসেম্বর ) মঙ্গলবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর সহযোগীতায় স্থানীয় এনজিও সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার বাস্তবায়নে বেতাগী উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে বীজ ধান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা কৃষি অফিসার তানজিলা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান অভি, সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থা পরিচালক মাহবুবুর রহমান খোকাসহ উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কর্মকর্তাগণ। এ সময় জেলার বেতাগী উপজেলার ১৯ জন কৃষকে ১০ কেজি করে (ব্রিধান- ১০০) বিতরণ করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পার্টনার প্রজেক্ট-ব্রি-অঙ্গ এর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে এ নতুন জাতের বীজ ধান বিতরণ করা হয়েছে।