মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত জুট মিল শ্রমিক হানিফ বাঁচতে চায়

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-১২-২১ ২৩:২১:৫৮

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ  খুলনার শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিলের শ্রমিক যোগিপোল এলাকার ফজলুল হক এর পুত্র হানিফ হাওলাদার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অর্থঅভাবে বিনা চিকিৎসায় খুব কষ্টে দিন পার করছেন। জুট মিল শ্রমিক হানিফ ইতিমধ্যে তার চিকিৎসার জন্য প্রায় ২ লক্ষ টাকা ধারদেনা করে চিকিৎসা করেছেন। বর্তমানে তার ব্রেন টিউমার এর অপরেশন এর জন্য আরো ৩ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা । কঠিন এ রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নিজ বাড়িতে শয্যাশায়ী আছেন। দরিদ্র এ পরিবারের পক্ষে  ৩ লাখ টাকা জোগাড় করা কোনক্রমেই সম্ভব নয়। এ জন্য অসহায় এ শ্রমিক  তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাজে সাহায্যের আবেদন করেছেন।হানিফের  আকুতি সমাজে এত বিত্তবান থাকতে আমার জীবন প্রদীপ কি নিভে যাবে? তিনি সমাজের বিত্তবানদের কাছে তার চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন”।হানিফের বিকাশ নাম্বার ০১৭১৬০১৩৮২৮। 

 


এ জাতীয় আরো খবর