এমন একটা সময় ছিল - যখন আমিও ছিলাম
তখন সবাই ছিল আকাশ ছিল মেঘ ছিল
ছিল ফুল পাখিদের কিচিরমিচির আর আনাগোনা।
নদীরাও জীবিত ছিল মাঝিরাও ঠিক গান গাইতো
ঝড় ছিল মেঘে মেঘে বৃষ্টি ছিল রংধনু'রাও খুবই রঙিন ছিল।
তুমিও ছিলে,
তোমার সাথে তোমার ঠোঁট কাঁপানো হাসি ছিল
মহল্লা জুড়ে রসিক ছিল, চায়ের দোকানে আলাপ ছিল
দেখা হওয়ার - কথা হওয়ার দারুণ কিছু মুহূর্ত ছিল।
সমাজ গড়া নিয়ম ভেঙে অনিয়মের গজে ওঠা
চোখের সাথে চোখ মিলিয়ে নতুন কিছু স্বপ্ন দেখা।
এখন আমিও নেই তুমিও নেই, আকাশটা কেমন মেঘলা দেখ!
উল্টে গেছে পাল্টে গেছে, সেই অনিয়মটা নিয়ম হয়েছে
মাঝিরাও আর নেই নদীতে, পাখিরাও নেই আর গাছে গাছে
সবাই আছে নামে নামে, ভেতর জুড়ে কঠিন কিছু রোগ হয়েছে।