শনিবার, অক্টোবর ৩, ২০২৬

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি সভাপতি সোহেল,সাধারণ সম্পাদক ইসরাঈল

  • ফারুকুজ্জামান,
  • ২০২৪-১২-১৫ ২২:৩২:৫১

কিশোরগঞ্জ:  ২৭ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি। দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে হাজী ইসরাঈল মিঞা।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় দিকে সম্মেলনের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করেন। শহরের আখড়া বাজার সংলগ্ন কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
  সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপি'র সভাপতি ও ময়মনসিংহ বিভাগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। 
এতে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী ইসরাঈল মিঞার সঞ্চালনায় দ্বি-বাষিক সম্মেলনের  বিশেষ অতিথি হিসাবে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, ময়মনসিংহ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এ দুজনই প্রার্থী ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ও জেলার নেতারা আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণার সিদ্ধান্ত নেন। দীর্ঘ ২৭ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। এতে সদর উপজেলার ১১ ইউনিয়নের থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন। 
এর আগে, ১৯৯৭ সালে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সম্মেলন হয়েছিল। 

 


এ জাতীয় আরো খবর