শনিবার, অক্টোবর ৩, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১২-১৫ ২১:৩৪:০৭

রোববার (১৫ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে।দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তিন যাত্রী নিহত হয়েছে। 
পুলিশ জানায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘাংরা এলাকায় হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে থাক্কা লাগে। এসময় বাসের তিন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় অরো ১০জন। 
অপরদিকে সকালে নোয়াখালীর চাটখিলে গরুবোঝাই ট্রাক চাপায় রাহুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 
এছাড়াও সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
ট্রাকের সাথে ট্রলির সংঘর্ষে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের আরো একজন নিহত হয়েছে বলে  জানায় পুুলিশ।


এ জাতীয় আরো খবর