চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং ৭ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’- ¯েøাাগানে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রেজাউল করিম, সিভিল সার্জন ডা.এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আক্তার। স্বাগত বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংকের জেলা কার্যালয়ের সিনিয়র অফিসার গেøারিয়া ঘোষ।
পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধনা পাওয়া জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নূর ফাতিমা, শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী লাভলী ইয়াসমিন, সফল জননী কুলসুম আরা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা তাসলিমা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মনিকা সরেন। সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতারা হলেন সফল জননী রেহেনা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা রাবিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেরকারি অফিসের প্রধানগণ। আলোচনা শেষে প্রধান অতিথিগণ জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পিতৃতান্ত্রিক আর আধিপত্যবাদী সমাজে মেয়েদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার ছিৈ না। কিন্তু এই সমাজে মেয়েরাও নিজের অধিকারের কথা বলবে, স্বপ্ন দেখবে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে ‘সুলতানার স্বপ্ন’ গ্রন্থে এমন স্বপ্ন দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারীকে স্বপ্নের পথে হাটতে অনুপ্রেরণা দিয়েছেন বেগম রোকেয়া।