বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলে সহ নিহত ৪

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১২-০৯ ২১:০৭:২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর,জেলার শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় পৃথক ৩ সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলেসহ ৪ জন নিহত ও ১  জন গুরুতর আহত হয়েছেন। আহতকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঠাকুর যৌবন দিগ্রাম ধোঁয়াপাড়া এলাকার মো. আনসারের ছেলে ব্যবসায়ী মো.রাজু (৩০),জেলার শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কালীনগর লক্ষীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান(৪৭) ও তাঁর ছেলে শিবগঞ্জের কানসাট সোলেমান মিয়া ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী মো. সাগর(২০) এবং জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরের পাথরপুজা গ্রামের মৃত খোদা বক্সের ছেলে ব্যাটারিচালিত রিক্সাভ্যান চালক মো.বাবব(২৮)।
পুলিশ,ফায়ার সার্ভিস,হতাহতদের স্বজন,স্থানীয় ও হ্াসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার(৯ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর উপ-শহর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহসড়কে চঁপাইনবাবগঞ্জ সদরমুখী একটি মোটরসাইকলের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের মখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহি রাজু ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন তার বন্ধু একই এলাকার মো.নাসিরুলের ছেলে মোটরসাইকেল চালক সাগর (২৬)।চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রইস উদ্দিন বলেন, ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। সেটি শনাক্ত ও আটকে অভিযান শুরু হয়েছে।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, সোমবার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জের ছত্রাজিৎপুর ইউনিয়নের দশভাইয়াপাড়া এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে শিবগঞ্জ সদরগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতে সোনামসজিদ স্থলবন্দর থেকে আসা একটি পশু খাদ্য বোঝাই ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল চালক বাবা মিজানুর ঘটনাস্থলে নিহত হন। ঘটনাস্থলে আহত তাঁর ছেলে সাগরকে শিবগঞ্জ পুলিশের গাড়িতে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক  ইসারুল ইসলাম তুষার তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ টাক ও এর চালক বাদশাকে আটক করেছে।বাবা আহত ছেলের চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
অপরদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) খাইরুল বাশার বলেন, সোমবার দুপুর ২টার দিকে গোমস্তাপুরের রহনপুর থেকে আড্ডাগামী আঞ্চলিক সড়কের তেঁতুলতলা নামক স্থানে রহনপুরগামী একটি ধানবোঝাই ট্রাক পেছন থেকে একইদিকগামী একটি রিক্সাভ্যানকে চাপা দিলে ভ্যান চালক বাবর(২৮) ঘটনাস্থলে নিহত হন। ঘটনার পর পুলিশ ট্রাক ও এর চালককে আটক করে।
সকল ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এসব ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।


এ জাতীয় আরো খবর