বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মো বা র ক হো সে ন

  • মেলানো যায় না
  • ২০২৪-১২-০৯ ২০:০০:৫১

বিলীন হয়ে যাওয়া প্রেম- 
শতাব্দীর ঘটে যাওয়া নানান প্রেমের 
উদাহরণ টানে,
সান্ত্বনা পেতে চায় ভাটি কিংবা উজানে;
রাধাকৃষ্ণ, লাইলি-মজনু, রজকিনী-চণ্ডীদাস,

ইউসুফ-জুলেখা,শিরি-ফরহাদ,পারু-দেবদাস
প্রেমের দশদশায় নিবেদিত হয়েছে যেমন
কেঁদেছে বিরহ-মিলনে। 
বিরহেই মিলনের ফুল ফোটে
মেঘের আড়ালে যেমন সূর্য হেসে ওঠে।
গোধূলি বেলায় জীবনের হিসাবনিকাশ
মেলাতে তবুও চোখে ভাসে অশ্রুবন্যা, 
কিছু অংকে যে অবশিষ্ট থেকে যায় 
ভাগফলে মেলানো যায় না।

 


এ জাতীয় আরো খবর