বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

প্রতিদ্বন্দিতাপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত ওয়াহেদ প্যানেলের নিরঙ্কুশ বিজয়

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২৪ ২২:৪৮:৪৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
প্রতিদ্বন্দিতাপূর্ণ দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচনে  বিএনপি’র একাংশ সমর্থিত বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। গত শনিবার (২৩ নভেম্বর) সরাসরি ব্যালটে ভোটগ্রহণ শেষে নির্বাচন বোর্ড চেয়ারম্যান এড. সোলাইমান বিশু  রাত ১০টার দিকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ফলাফলে সাধারণ গ্রæপের ১৩টি পরিচালক পদের মধ্যে ১২টি পদেই আব্দুল ওয়াহেদ নিজে সহ তাঁর নেতৃত্বাধীন প্যানেলের ১২ জন নির্বাচিত হন। প্রতিদ্বন্দি হারুন-আনোয়ার- তরিকুল মোল্লার নেতৃত্বে জেলায় বিএনপির অপরাংশ,জামায়াত,আওয়ামী লীগের কিছু নেতাকর্মী ও জাসদ সমর্থিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের মাত্র ১ জন নির্বাচিত হন। এছাড়া সহযোগী গ্রæপের ৫টি পরিচালক পদের সবকটিতেই জয়ী হন আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা।
চেম্বার ও নির্বাচন বোর্ড সূত্র জানায়, গত শনিবার সরাসরি নিবাচিত ওই ১৮ জনের বাইরে ট্রেড গ্রæপ অর্থাৎ জেলা ট্রাক মালিক গ্রæপ,বাস মালিক গ্রæপ, চাউল কল মালিক গ্রæপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রæপ থেকে ৪ জন পরিচালক গ্রæপগুলো নিজেরা ইতিমধ্যেই নির্বাচিত করেছেন। এখন ্এই মোট ২২ জন পরিচালক আগামী ২৬ নভেম্বর  নিজেদের মধ্যে ভোট দিয়ে পরবর্তী মেয়াদের জন্য সভাপতি,সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। অন্য ১৯ জন পরিচালক হিসাবেই থাকবেন। আগামী ২৩ ডিসেম্বর শপথ নিবেন পরবর্তী কমিটির সদস্যরা।
এদিকে নির্বাচন আপিল বোর্ড চেয়ারম্যান এড.শাহনেওাজ খান পান্না বলেন, নির্বাচনের ব্যাপারে আগামী ২৮ নভেম্বর দুপুর ১২টার মধ্যে আপিল করা যাবে। আগামী ৩০ নভেম্বর শুনানীর মাধ্যমে আপিল নিস্পত্তি করা হবে।
উল্লেখ্য, জেলাব্যাপী অত্যন্ত প্রতিদ্বন্দিমূলক নির্বাচনী প্রচারণা শেষে গত শনিবার  সকাল  থেকে  বিকাল পর্যন্ত জেলা শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনে নির্বাচন হয়। সাধারণ ও সহযোগী গ্রæপ থেকে পরিচালক হবার জন্য প্রতিদ্বন্দি ২টি প্যানেলের প্রতিটি থেকে ১৮ জন করে ৩৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সাধারণ গ্রæপের ভোটার ১ হাজার ২৭৬ জন এবং সহযোগি গ্রæপের ১৭৮ জন।  সাধারণ গ্রæপে ভোট পড়ে ১ হাজার ১৫২টি (৯০.২৮ শতাংশ)। সহযোগী গ্রæপে ভোট পড়ে ১৭৭টি (৯৯.৫৬ শতাংশ)। সাধারণ ও সহযোগী ভোটার পৃথক এবং তারা শুধু নিজ প্রার্থীদেরই ভোট দিয়েছেন।
নির্বাচন বোর্ড চেয়ারম্যান এড.সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ,গণনা ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে। চেম্বার সদস্য নারী ও পুরুষ ভোটাররা স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।


এ জাতীয় আরো খবর