বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মোটরবাইকে পাচারকালে ১ কেজি গাঁজাসহ যবককে গ্রেপ্তার করেছে র‌্যাব

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-২২ ২২:৩৯:২৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের বহরম সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় র‌্যাবের অভিযানে হাফিজুর রহমান(২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি  ওই ইউনিয়নের রামচন্দ্রপুরহাট পুথিনীপাড়া গ্রামের আনারুল হকের ছেলে। র‌্যাব জানায়,গত বুধবার(২১ নভেম্বর) বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে বহরমপুর এলাকায় সড়কে চেকপোষ্ট বসিয়ে হাফিজুরের মোটরসাই থামিয়ে তল্লাশী করে হ্যান্ডেলে ঝোলানো  ৯৫০ গ্রাম গাঁজা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার(২২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাফিজুর পেশাদার মাদক কারবারী।দীর্ঘদিন যাবৎ তিনি লোকচক্ষুর আড়ালে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহে লিপ্ত। মাদক পরিবহন হতে পারে মর্মে গোয়েন্দা সংবাদ মোতাবেক ওই এলাকার সড়কে ফাঁদ পেতে তাকে ধরা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে বলেও র‌্যাব জানায়।


এ জাতীয় আরো খবর