রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

কোম্পানীগঞ্জে সক্ষমতা-দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-১১-২১ ২১:০০:২৯

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সমাজসেবার ক্ষুদ্র ঋণ,ঘোচায় দৈন্য আনে সুদিন।এ স্লোগানকে বুকে লালন করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পল্লী মাতৃকেন্দ্র ( আরএমসি)  কার্যক্রমের সম্পাদিকা ও সদস্যগণের সক্ষমতা-দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক ১ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টা সময় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ,নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (কার্যক্রম) মোহাম্মদ আবদুর রহমান,কোম্পানীগঞ্জ উপজে নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: সাফায়েত হোসেন তালুকদার, কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো: মাঈন উদ্দীন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবুল কাশেম।
এসময় প্রশিক্ষকরা প্রশিক্ষণ কর্মশালায় নারী ক্ষমতায়ন ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে ভূমিকা,ক্ষুদ্র ব্যবসা পরিচালন বিষয় সম্পর্কে ধারণা প্রধান,নারীর আইনগত অধিকার, নারীনীতি ও পারিবারিক আইন বিষয়ে অবহিতকরণ, পল্লী মাতৃকেন্দ্র পরিচালনায় সম্পাদিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবহিতকরণ, সভার কার্যবিবরণী ও মাসিক অগ্রগতির প্রতিবেদন প্রস্তুত করণ,হিসাব সংরক্ষণ এবং বিভিন্ন রেজিষ্টার সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে অবহিতকরণ,মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য শিক্ষা, শিশু ও নারীদের টিকা দান,বাল্য বিবাহ ও বয়স্ক সন্ধীকাল,নারী ও শিশু নির্যাতন,পাচার প্রতিরোধ ও দমন,জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ গঠন বিষয়ে অবহিতকরণে আলোচনা করা হয়।

 


এ জাতীয় আরো খবর