চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আতাহার এলাকায় দ্রæতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল মেকানিক আব্দুল আলিমের (৩৫) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। বালিয়াডাঙ্গা মোড়ে তাঁর মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরেহি ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকার মো. মফিজের ছেলে আব্দুল আজিম (৪০)। আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সোমবার(১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৩টার দিকে হতাহত দু’জন একই মোটরসাইকেলযোগে প্রায় ফাঁকা সড়কে সদর উপজেলার আমনুরা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছিল। মোটরসাইকেলের দ্রæতগতির কারণে তারা আতাহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মেকানিক আলিম নিহত হন। আহত আজিমকে পাঠানো হয় হাসপাতালে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, খবর পাবার পর এ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে।