বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নাচোলে মামা-ভাগ্নের পারিবারিক দ্বন্দের জেরে সংঘর্ষে মহল্লায় হামলা,ককটেল বিস্ফোরণ,বাড়ি ভাংচুর,লুটপাট

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১১-১৮ ২৩:১৪:১৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মামাÑভাগ্নের পারিবারিক পূর্ব শত্রæতার জেরে চাঁপাইনবাবগঞ্জের  নাচোল পৌর ২ নং ওয়াার্ডের গুঠইল গ্রামে  ভাগ্নের জসিমের বাড়িতে চাচাতো মামা রজবের বহিরাগত লোকজনের হামলা,ককটেল বিস্ফোরণ,বাড়ি ভাংচুর,লুটাপাটের ঘটনায় মামলা হয়েছে। গত রবিবার(১৭ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত চলা হামলার ঘটনায় ভাগ্নে মৃত হুমায়ুন কবিরের ছেলে  জসিম (৪০) নাচোল থানায় রবিবার গভীর রাতে বিস্ফোরক আইনসহ দন্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন। মামলায় তাঁর মামাতো ভাই ও  নাচোলের ফতেপুর ইউনিয়নের ঘাসুরা গ্রামের রজবের (৫০) ছেলে সিফাতকে প্রধান, রজবের জামাই এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ই্উপি চেয়ারম্যান ও বিএনপি নেতা  রহমত আলীকে ২ নং ও মামা রজবকে ৩ নং সহ ১৪ জনের নামোল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৪০/৪৫ জনকে। পুলিশ এ ঘটনায় গত রবিবার স্থানীয়দের গণপিটুনিতে আহত ও পরে পুলিশে সোপর্দ করা ৬জনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৮ নভেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে।  
বিষয়টি নিশ্চিত করে নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম বলেন, মামলার অন্য আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। তিনি আরও বলেন,আহত হয়েছে উভয় পক্ষের ১০ জন। এদের মধ্যে গণপটিুনীতে আহত বহিরাগত ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হামলায় ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটে। জসিমের বাড়ি ভাংচুর,লুটপাট হয়েছে। পুড়ে ভস্মীভূত হয়েছে হামলাকারীদের ৭টি মোটরসাইকেল।  তাদের ২টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। ঘটনার পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিস্ট ওযার্ডের সদ্য প্রয়াত কাউন্সিলর  শফিকুল ইসলাম বলেন ও অনান্য স্থানীয় সূত্র জানায়, গত শনিবার (১৬ অক্টোবর) রাতে জসিমকে মারধর করে সিফাত।  ফতেপুরের আওড়া এলাকার নিজ বাথান বাড়িতে এ ঘটনায় আহত জসিম রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর জেরে  দু’পেেক্ষর মোবাইলে হুমকি দেয়ার ঘটনা ঘটে। তবে গত রবিবার সকালে জমিমের ছোটভাই নাসিম ও রজব সহ দু’পক্ষ থানায় বসে মীমাংসার জন্য। এর মধ্যে রজব একবার মীমাংসা থেকে উঠে গেলে  খবর রটে তাকে জসিমের বাড়িতে আটকে রাখা হয়েছে।
এ খবরে রবিবার দুপুর দেড়টার দিকে সিফাত নেতৃত্ব দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে তাঁর দুলাভাই রহমত চেয়ারম্যানের পাঠানো লোকজন  নিয়ে ২০/২৫টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসযোগে ককটেল ও দেশীয় অস্ত্র নিয়ে গুঠইল গ্রামে  জসিমের বাড়িতে  হামলা করে। এ সময় বাড়ির মহিলাদের মারধর ও স্বর্নসহ মূল্যবান সামগ্রী লুট করা হয়। ক্ষতিগ্রস্থ হয় পাশে জসিমের চাচা জামিনুরের বাড়ি। এ সময় গ্রামবাসিকে ঠেকাতে হামলাকারীরা ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলায় নারী,শিশু সহ অন্তত ১০ গ্রামবাসী আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন জসিমের চাচা জামিনুর, তাঁর স্ত্রী,তাদের শিশু সন্তান, শরিফুল (চিকিৎসায় রাজশাহী পাঠানো হয়েছে),করিম,সাদেক,পলক মাহাতো প্রমুখ। একপর্যায়ে গ্রামবাসীর প্রতিরোধে তারা গ্রাম ছেড়ে পালায়।
তবে এ সময় ভস্মীভূত হয় তাদেও ৭টি মোটরসাইকেল। পালানোর সময় তারা পাশের নাচোল রেলষ্টেশনের সামনের রেললাইনের উপর আরও ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়।  এ সময় ষ্টেশনের লোকজন তাদের ৭ জনকে ঘিরে ফেলে ও মারধর করে। পরে পুলিশ আহতাবস্থায় ৬ জনকে  উদ্ধার ও আটক করে। গুরুতর আহত একজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী।


এ জাতীয় আরো খবর