শনিবার, মে ৩০, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে আবরও ড্রোন হামলা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১৬ ০৮:৪১:০১

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়িতে আবরও ড্রোন হামলা হয়েছে। 
বৃহস্পতিবার রাতে হাইফা ও তেল আবিবের মাঝামাঝি সিজারিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বাসভবনে এ নিয়ে কয়েক দফা হামলা হলো। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহু এখন ড্রোন হামলার ভয়ে সাধারণত তার দপ্তরের নিচে গভীরে একটি সুরক্ষিত কক্ষে অবস্থান করেন।
এর আগে, গতমাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোনের আঘাতের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে তেল আবিব। এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনের শয়নকক্ষে একটি ড্রোন আঘাত হেনেছে। প্রধানমন্ত্রী ও তার স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহও ঐ হামলার দায়িত্ব স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

 


এ জাতীয় আরো খবর