ঈদুল ফিতর উপলক্ষে ৩ দিনের যুদ্ধবিরতিতে আফগান তালেবান
- আন্তর্জাতিক ডেস্ক:
-
২০২১-০৫-১১ ০১:৫৮:৫১
- Print
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানের তালেবান তিনদিনের যুদ্ধবিরোধী ঘোষণা করেছে। রাজধানী কাবুলের একটি স্কুলের পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৫৮ জন নিহত হয়। বোমা বিস্ফোরণে নিহতদের বেশিরভাগই স্কুলছাত্রী। এর দু’দিন পর তালেবান যুদ্ধবিরতি ঘোষণা করে।
সোমবার (১০ মে) তালেবান এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধাদের শত্রুদের বিরুদ্ধে ঈদের দিন থেকে ঈদের তৃতীয় দিন পর্যন্ত সামরিক অভিযান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
তবে এই দিনগুলোতে যদি শত্রুরা কোনো রকমের আক্রমণ চালায় তাহলে নিজেদের রক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।
আফগানিস্তান থেকে আমেরিকা যখন সেনা প্রত্যাহার করছে তখন তালেবান যুদ্ধবিরতির ঘোষণা দিল। এছাড়া আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার করার কথা রয়েছে।