সাতক্ষীরা : সাতক্ষীরায় কর্মী সমাবেশকে সফল করার লক্ষে ১ নং বাঁশদহা ইউনিয়ন বিএনপির মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) বিকালে এ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর থানা কতৃক আয়োজিত কর্মী সমাবেশকে সফল করার লক্ষে ১নং বাঁশদহা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম এর আহ্বানে কয়েকশ নেতাকর্মী নিয়ে এক বিশাল মিছিল সমাবেশে স্থলে উপস্থিত হন। এ সময় সকল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে দলীয় স্লোগান দেন।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা মাস্টার মোঃ শাহিনুর রহমান, মাস্টার মোঃ নাজমুল হুদা ,ডাঃ মিন্টু সরদার সহ মোঃ তহিদুর রহমান,মোঃ শরীফউজ্জামন,বাবু হাসান, জিয়ারুল, সপন সহ অন্যান্যরা।