মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইকে প্রশাসনে নিচ্ছেন না ট্রাম্প

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-১০ ০৯:২৪:১৮

শনিবার (৯ নভেম্বর) নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসনে রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালি এবং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইকে যোগদান করতে বলা হবে না।খবর রয়টার্স  
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘বর্তমান প্রশাসনে যোগদানের জন্য সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেইকে আহ্বান জানানো হবে না। পূর্বে তাদের সঙ্গে কাজ করার মাধ্যমে ব্যাপক উপভোগ করেছি। দেশের জন্য তাদের প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।’ 
আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক ঘটবে। ওই দিন তিনি শপথ নিবেন। তবে এর আগে ডোনাল্ড ট্রাম্প তিনি তার নতুন প্রশাসনের সদস্যদের সঙ্গে সাক্ষাত করার কথা জানিয়েছেন। শুক্রবার রয়টার্সের প্রতিবেদেন বলা হয়েছে, বিশিষ্ট বিনিয়োগকারী স্কট বেসেন্টের সঙ্গে দেখা করেছেন ট্রাম্প। তিনি মার্কিন ট্রেজারি সেক্রেটারি মনোনীত একজন সম্ভাব্য প্রার্থী। 

ট্রাম্প প্রশাসনে দেখা যাবে না নিকি হ্যালি ও মাইক পম্পেইকে
নিকি হ্যালি সাউথ ক্যারোলিনার সাবেক একজন গর্ভনর। এছাড়া ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন তিনি। এতে ট্রাম্প তার ব্যাপক সমালোচনা করেন। শেষ পর্যন্ত রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট প্রার্থী পদে টিকে থাকতে পারেননি হ্যালি। ট্রাম্পের জনপ্রিয়তার কাছে তাকে হারতে হয়েছে। 

 


এ জাতীয় আরো খবর