মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

স্বাধীনতা পরবর্তী কোন সরকারই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করেনি

  • আহসান হাবিব
  • ২০২৪-১১-০৯ ২৩:০৪:০৮

 ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন স্বাধীনতা পরবর্তী কোন সরকারই কৃষকের জীবনমান উন্নয়নে কাজ করেনি। তিনি বলেন, যে কৃষক সারাদেশের মানুষের খাদ্য উৎপাদন করে তাদের কথা কেউ ভাবে না, সিন্ডিকেটের কারণে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। কৃষি এবং কৃষকের উন্নতি ছাড়া দেশের উন্নয়ন অর্থহীন। মজলুম জননেতা মওলানা ভাসানী কৃষকের ন্যায্য অধিকার, কৃষি উপকরণের সুলভ মূল্য এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তথা কৃষকের অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। আমরা মওলানা ভাসানীর অনুসৃত পথে এই অবহেলিত কৃষক সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবো। তিনি ফ্যাসিবাদের দোসরদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে জনগণকে আহ্বান জানান। কারণ এই পরাজিত শক্তি এখনও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা ড. আসিফ নজরুলের উপর নেক্কার জনক হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই।
৯ নভেম্বর ২০২৪,শনিবার সকাল ১১ টায় সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ভাসানী কৃষক পরিষদ বাংলাদেশের কৃষি ব্যবস্থা, কৃষি উৎপাদন ও বর্তমান বাজারজাতকরণ পক্রিয়া বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরিউক্ত মন্তব্য করেন।
ভাসানী কৃষক পরিষদের আহ্বায়ক হাজী মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস এবং নুরুজ্জামান হীরা। এছাড়াও আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল, আরিফুর রহমান, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, কৃষক পরিষদের যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব এবং নারী নেত্রী সোনিয়া আক্তার।
বক্তাগণ মওলানা ভাসানীর কর্মময় জীবনে কৃষক-শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ে তার বিভিন্ন আন্দোলন-সংগ্রামের বিষয় উল্লেখ করেন।
 

 


এ জাতীয় আরো খবর