বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে ট্রাম্প ২১৪টি,কমলা হ্যারিস ১৭৯টি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-১১-০৬ ০৯:১৯:৩৭

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে অনেক রাজ্যে ভোট গ্রহণ শেষ। শুরু হয়েছে গণনা। এরই মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। প্রাথমিকভাবে পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টি পেয়েছে ২১৪টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে রয়েছে ১৭৯টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট। সূত্র: এসোসিয়েটেড প্রেস।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ইন্ডিয়ানা, আলাবামা, কেন্টাকি, মিসিসিপি, আরকানসাস, ওকলাহোমা, দক্ষিণ ক্যারোলাইনা, টেনেসি ও ওয়েস্ট ভার্জিনিয়ায় ট্রাম্প এগিয়ে। এছাড়া সুইং স্টেট জর্জিয়াতেও ট্রাম্পের জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
অপরদিকে পূর্বাভাস অনুযায়ী ডেলওয়ার, ইলিনয়, ভারমন্ট, নিউ জার্সিতে, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেতে যাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য। সেগুলো কোনো দলের সুনির্দিষ্ট ঘাঁটি নয়। এই অঙ্গরাজ্যগুলো হলো নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, অ্যারিজোনা ও নেভাদা। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার আভাস রয়েছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।


এ জাতীয় আরো খবর