রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

শ্রমিক মারধরের জেরে দু’দিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ,আংশিক বন্ধ দুরপাল্লার কোচ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-২৯ ২৩:২৯:৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দু’দিনেও মিটে নি অচলাবস্থা। দ্বিতীয় দিনের মত মঙ্গলবারও (২৯ অক্টোবর) বন্ধ ছিল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের সব ধরণের বাস চলাচল। এতে যাত্রী দূর্ভোগ বাড়ছে। মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার দপ্তরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ  মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ, রাজশাহীর বাস মালিক সমিতির প্রতিনিধির উপস্থিতেতে সমঝোতা বৈঠক হলেও বাস চলাচল শুরু হয় নি।  তবে বুধবার(৩০ অক্টোবর) আবারও  দু’পক্ষের বসার কথা রয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক সূত্র জানায়,গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের  মহানন্দা বাসস্ট্যান্ডে  রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর শ্রমিকদের মারধরের জেরে সোমবার(২৮ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এমনকি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচলকারী দুরপাল্লার কোচগুলোতেও চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক-কর্মচারীরা কাজ বন্ধ করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মালিকানাধীন কোন দুরপাল্লার কোচ চাঁপাইনবাবগঞ্জ ছেড়ে যাচ্ছে না। শুধু পাশাপাশি এ দু’জেলোর বাইরের জেলার মালিকানাধীন বিভিন্ন গন্বব্যর দুরপাল্লার কিছু কোচ অন্য জেলার শ্রমিক দিয়ে চালানো হচ্ছে।  মঙ্গলবার বিকালে নাটোরের মালিকানাধীন দূরদূরান্ত পরিবহনের কাউন্টার মাষ্টার আব্দুল আলিম বলেন, এভাবে কতক্ষণ চলবে বলা মুশকিল। যে কোন সময় অন্য জেলার কোচগুলোও বন্ধ হতে পারে। এর আগেই এর সমাধান করতে হবে।
স্থানীয় মোটর শ্রমিক সূত্র আরও জানায়, গত শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের বাসষ্ট্যান্ডে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের রাজশাহীর মালিকানাধীন রাজশাহীর  শ্রমিকদের মারধর করে চাঁপাইনবাবগঞ্জের যাত্রীরা।  এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের মালিক-শ্রমিক কেউ জড়িত নয়। কিন্তু এর পরপরই রাজশাহী ও ছ৭াপাইনবাবগঞ্জ শ্রমিকদের মধ্যে দ্বন্দ প্রকট হয়। রাজশাহীতে বারবার মারধর করা হয় চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকদের। দুরপাল্লার কোচগুলোকেও এর সাথে জড়িয়ে দেয়া হয়। এসব ঘটনায় চাঁপাইনবাবগজ্ঞের শ্রমিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। গত সোমবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা নিরাপত্তার অভাবে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে নিজেদের মালিকানাধীন বাস চলাচল বন্ধ করে দেয়।  দুরপাল্লার একতা পরিবহনের কাউন্টার মাষ্টার আইনাল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জের সকল গন্তব্যর বাস ও কোচকে রাজশাহীর উপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন সমস্যায় পড়তে হয়।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি  সাইদুর রহমান বলেন, মঙ্গগলবার বিকালে রাজশাহীতে পুলিশ কমিশনারের উপস্থিতিতে দু’পক্ষের বৈঠকে কিছু সমাধানের কিছু পথ তৈরী হয়েছে। বুধবার বৈঠকে পুরো সমাধান হতে পারে। সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামও পুরো পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চলছে বলে জানান।


এ জাতীয় আরো খবর