কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরকাঁকড়া ইউনিয়নের মোল্লার টেক যুব সমাজ প্রবাসীদের আয়োজনে মোল্লার টেক যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬ টার সময় মোল্লার টেক মসজিদ প্রাঙ্গণে সমাজ সেবক বাশারের সভাপতিত্বে ও চরকাঁকড়া ছাত্রদলের নেতা আমির,সুমনের
সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধন ও আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন।
বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা কামাল উদ্দিন কামাল,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাসিব খায়ের রুবেল,চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রিপুল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুর উদ্দিন রুবেল,চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার, সাধারণ সম্পাদক ইব্রাহীম প্রমূখ।