চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় র্যাবের পৃথক দুই অভিযানে ৩১৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। ঘত শুক্রবার(২৫ অক্টোবর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান দুটি চালানো হয়।
র্যাব জানায়, শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কগামী শিবগঞ্জের ঝিল্লিপাড়া কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৩১৪ বোতল মালিকবিহীন ফেনসিডিল জব্দ করে র্যাব। এর আগে রাত ৮টার েিদক নাচোল পৌর ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সাকুপাড়া মহল্লায় পাকা সড়কের উপর থেকে জব্দ হয় মালিকবিহীন ১০ কেজি গাঁজা।
শনিবার(২৬ অক্টোবর) সকাল ১০টায় চাঁপাইনবাবাগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত থেকে মাদক চোরাচালানের খবরে পূর্ব থেকে অবস্থান নিলেও মাদক কারবারিরা র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল দুটি থেকে মাদক ফেলে দৌড়ে পালিয়ে যায়। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় আইনানুগভাবে মাদকগুলো জমা করা হয়েছে বলেও র্যাব জানিয়েছে।