মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-১০-০৯ ২৩:১৭:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ  উপজেলায় ৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধণ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে খরিপ/২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বুধবার(৯অক্টোবর) সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে এসব বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফতাবুজ্জামান আল ইমরান।
অনুষ্ঠানে  উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ  সংশ্লিষ্ট কৃষকরা উপস্থিত ছিলেন।  জানা গেছে, প্রত্যেক কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিনেটসহ বালাইনাশক দেয়া হয়।


এ জাতীয় আরো খবর