যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের উৎসবে গোলাগুলি: নিহত ১৫০
- আন্তর্জাতিক ডেস্ক:
-
২০২১-০৭-০৬ ০৩:০২:২০
- Print
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গত তিনদিনে ৪০০ গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব গোলাগুলির ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন।যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনেরগত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের ২৪৫তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের ছুটির মধ্যে এসব গোলাগুলির ঘটনা ঘটে।নিউইয়র্কে গোলাগুলির ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এ শহরে ২১টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোট হতাহতের সংখ্যা ২৬ জন।এর মধ্যে গত ৪ জুলাই নিউইয়র্কেই ১২টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ১৩ জন হতাহত হয়েছেন। গত বছরের একই দিনে নিউইয়র্কে ৮টি গোলাগুলির ঘটনায় ৮ জন হতাহত হয়েছিলেন।যুক্তরাষ্ট্রে ২০২০ সালে একই সময়ে গোলাগুলির ঘটনার তুলনায় এ বছর ৪০ শতাংশ বেড়েছে। গত বছর এ সময়ে ৭৬৭ গোলাগুলির ঘটনায় ৮৮৫ জন হতাহত হয়েছিলেন।গত তিন দিনে শিকাগো শহরে গোলাগুলির ঘটনায় ৮৩ জন আহত হয়েছেন এবং ১৪ জন নিহত হয়েছেন।