হবিগঞ্জে লকডাউনের পঞ্চম দিনে ৫৬ ব্যক্তিকে জরিমানা
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৭-০৫ ০৯:২৪:১৬
- Print
নিউজ ডেস্ক: কঠোর লকডাউন ও সরকারি বিধি নিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
সোমবার (৫ জুলাই) সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার ।
জেলা সদরসহ কঠোর লকডাউন কার্যকর করতে জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ, বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়।
সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্নস্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধি নিষেধ অমান্যসহ বিভিন্ন ১০ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৬ ব্যক্তিকে ২১,২৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।