ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলা বারাকপুর ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভা শুক্রবার বিকাল ৪ টায় বারাকপুর লাখোহাটি রোডস্থ নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়। বারাকপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী মল্লিকের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি'র সদস্য শেখ কবির উদ্দিনের পরিচালনায় শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোঃ ফারুক মল্লিক মোঃ গোলাম শেখ ,আবু ওহীদ, জাহিদ মাস্টার, মনিরুল ইসলাম, শেখ মাসুদুর রহমান প্রমুখ । মতবিনিময় সভায় বক্তারা বারাকপুর ইউনিয়ন বিএনপির সকল সদস্যের ঐক্যমতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের আহ্বান জানান, এছাড়া সৈরাচারী ফ্যাসিষ্ট আওয়ামিলীগের যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতা কর্মীদের সজাগ থাকার আহবান জানান।